ঈশ্বরগঞ্জে শতভাগ পাস প‌রিক্ষার্থী ১, শতভাগ ফেল প‌রিক্ষার্থী ৩

সারাদেশ
Spread the love

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় উপজেলার ৮টি কলেজের মধ্যে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস করা কলেজটি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে অবস্থিত।

অপর‌দি‌কে, বৈরা‌টি আ‌লিম মাদ্রাসায় ৩ জন প‌রিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ ফেল প্রতিষ্ঠান‌টি মগটুলা ইউ‌নিয়‌নে অব‌স্থিত।

জানা যায়, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে জেলার তিনটি শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজও রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো কলেজটি থেকে মাত্র একজন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য ওই শিক্ষার্থীর নাম সম্পর্কে জানতে চাইলে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম ওই শিক্ষার্থীর নাম বলতে পারেননি। চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, প্রতিষ্ঠানটি প্রত্যন্ত মফস্বল অঞ্চলে হওয়ায় এবং শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীর সংখ্যা কম। এবছর তিনজন ফরম পূরণ করে। তাদের মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করে এইচ এস সি তে পাস করেছে।

‌বৈরা‌টি আ‌লিম মাদ্রার সুপার শাজাহান মিয়া‌কে মু‌ঠো ফো‌নে পাওয়া যায়‌নি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, উপজেলার আটটি কলেজে এইচএসসিতে এবছর পাসের হার ৩৮.৭৩। আটটি কলেজের মোট ১৮৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭২২ জন। আটটি কলেজের মধ্যে একটি কলেজে শতভাগ পাস করেছে। শতভাগ পাস সেই কলেজ থেকে ১জন শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *