এসএসসির ফলাফলে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের ধারাবাহিক সাফল্য

জাতীয় প্রচ্ছদ শিক্ষা
Spread the love

ডেস্ক রিপোর্ট :

বিগত বছরগুলির মতো চলতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজধানীর বৃহত্তর মিরপুর ১০ নম্বরে অবস্থিতি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘মিরপুর ইংলিশ ভার্সন স্কুল’। এ বছর এসএসসি পরীক্ষায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল থেকে অংশগ্রহণ করা ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন  জিপিএ-৫ (A+), ৩১ জন জিপিএ -৪ (A) এবং ১০ জন ৩.৫০ (A-) গ্রেড পেয়েছে। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের সকল শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল ঘোষনার পর এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। এর আগেও একাধিকবার দেশ সেরা ঈর্ষনীয় ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছরই পিইসি, জেএসসি ও এসএসসিতে প্রশংসনীয় ফলাফল করে আসছে ‘মিরপুর ইংলিশ ভার্সন স্কুল’। তারই ধারাবাহিকতায় এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উৎসবে মেতে ওঠেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের পাশাপাশি হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদের আলাদা নজরদারিসহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও সার্বক্ষনিক খেয়াল রেখেছেন পরীক্ষার্থীদের ।

ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাষ করে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে চমৎকার সমন্বয়ই হচ্ছে এ বছরের ঈর্ষনীয় ফলাফলের মূল মন্ত্র। ভালো একটি ফলাফলের জন্য আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এছাড়াও সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় আমরা প্রশংসনীয় ফলাফল অব্যাহত রাখতে পারছি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইয়াহিয়া খান আরও বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। তারই প্রতিশ্রুতিতে প্রতি বছর দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগামীতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করে যাব ইনশাল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *