কৃষি ব্যাংকের চ্যালেঞ্জ উত্তরণে সেমিনার অনুষ্ঠিত

অর্থনীতি
Spread the love

অর্থনৈতিক প্রতিবেদক :

কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকাঃ চ্যালেঞ্জ উত্তরণে রোডম্যাপ শীর্ষক একটি সেমিনার বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সেমিনারে তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারের একটি পলিসি ব্যাংক। জলবায়ু নির্ভর ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়ন করে কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপস্থাপনকৃত রোডম্যাপ যথাযথভাবে বাস্তবায়ন করে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে ব্যাংকের উন্নয়ন অব্যাহত রেখে ব্যাংকটিকে মুনাফামূখীকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সেমিনারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যক্রম, ঝুঁকিপূর্ণ কৃষি খাতে অর্থায়নের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে উত্তরণের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন এর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুব। প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনে আয়োজিত সেমিনারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মাকছুমা আকতার বানু, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মোহাঃ খালেদুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নূরুল করিমসহ প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *