অর্থনৈতিক ডেস্ক :
ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর,২০২৫) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের এ উদ্বোধন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মতবিনিময় করেন মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, দিনাজপুর এবং কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান; দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. সাজেদুল ইসলাম; চিরিরবন্দর থানার ওসি মো. রুহুল আমীন, কমিউনিটি ব্যাংকের রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মুনির উদ্দিনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।