মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে বিজয় দিবস উদযাপন

জাতীয় শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর,২৫) মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যেখানে তুলে ধরা হয় বীর শহীদদের বীরত্বগাথা ও বিজয় দিবসের তাৎপর্য। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক, খ ও গ বিভাগে প্রায় ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। তুলির আঁচড়ে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের নানা চিত্রকর্ম।

এছাড়াও ক্যাম্পাসে একই সময়ে বিজয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত কবিতা আবৃতি, নাচ,গানসহ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যেখানে
শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বিজয়ের তাৎপর্য সুন্দরভাবে ফুটে ওঠে। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন ও তাদের উৎসাহ প্রদান করেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা সভা। যেখানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, আগত অভিভাবক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকগণ বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *