নিজস্ব প্রতিবেদক
উচ্চ শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষনের কোনো বিকল্প নেই। শিক্ষক নিজে প্রশিক্ষিত হলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদেরকেও তথ্য প্রযুক্তিসহ নানা বিষয়ে উপযোগী করে গড়ে তুলতে পারে। শুক্রবার ( ৭ জানুয়ারি ) রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজ আয়োজিত ‘উচ্চশিক্ষার মান উন্নয়ন নিয়ে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে সভায় রাজধানীর বৃহত্তর মিরপুর অঞ্চলের স্বনামধন্য স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।