গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃষি ব্যাংকের উদ্যোগে কৃষকদের নিয়ে ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার আয়োজনে হাফছড়ি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক ওসমান মিয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রুবেল চৌধুরী। এছাড়া ব্যাংক কর্মকর্তা সজিব বড়ুয়া উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বকেয়া ও খেলাপি ঋণ পরিশোধে কৃষকদের উৎসাহিত করেন। তিনি বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক একটি সরকারি ব্যাংক। তাই নিয়মিত ঋণ পরিশোধ করলে পুনরায় সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ মিলবে, যা কৃষকদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।”
ক্যাম্পে কৃষকদের ছোড়া প্রণোদনা ঋণ, অনলাইন ব্যাংকিং, ই-সেবা ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। শেষে বেশ কয়েকজন কৃষক তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন।