হোমনায় ড্যাব’র ফ্রী মেডিকেল ক্যাম্প

সারাদেশ স্বাস্থ্য
Spread the love

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর উদ্যোগে কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সমর্থনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ড্যাবের সহ সভাপতি ও বক্ষব্যাধি হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ গোলাম সারোয়ার লিয়াকত হোসেন বিদ্যুৎ,যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডাঃ আবু নাসের,সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল,মানবাধিকার বিষয়ক সম্পাদক ডাঃ মেহবুব আহসান রনি,কক্সবাজার ড্যাবের সদস্য সচিব, কেন্দ্রীয় ড্যাবের সহ আইন সম্পাদক ডাঃ জাহিদ হাসান, বারডেম হাসপাতাল শাখা ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম পাভেল,কুমিল্লা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডাঃ মাসুম হাসান,কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সাবেক সভাপতি ডাঃ মিনহাজ তারেক,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শফিকুর রহমান, কুমিল্লা মহানগর ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আরিফ হায়দার,ডাঃ মুহিত,ডাঃ আবু কায়েস,ডাঃ মঞ্জু,ডাঃ ইউসুফ জামিল আরমান,ডাঃ মামুনুর রশিদ নোমান,ডাঃ আব্দুল্লাহ আল জোবায়ের,ডাঃ মেহেদী হাসান শুভ,হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল,কুমিল্লা জেলা উঃ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ বাবু,সাবেক সহ সভাপতি সেলিম মাস্টার সহ হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *