ময়মনসিংহে প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে প্রকৌশলী আঃ বাছিদ

অর্থনীতি
Spread the love

৬ ডিসেম্বর ময়মনসিংহের কেওয়াটখালী বিদ্যুৎ ভবনের বিজয় হলে রাজস্ব ও প্রকল্প কাজের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য বিতরণ প্রকৌশলী মোঃ আঃ বাছিদ।

বিউবো’র বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ সভায় মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন মোঃ নুরুল আবছারসহ সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদস্য বিতরণ রাজস্ব আদায় এবং প্রকল্প কাজের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে রাজস্ব আদায়ে আরো তৎপর হওয়ার পরামর্শ প্রদান করেন। সভাশেষে সদস্য বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহের আওতাধীন সাব-স্টেশন এবং বিভিন্ন বৈদ্যুতিক অবকাঠামো পরিদর্শন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *