অর্থনৈতিক ডেস্ক :
অচিরেই বিদেশ থেকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ‘নগদ ওয়ালেট’-এ রেমিট্যান্সের অর্থ পাঠানো শুরু হবে। সেক্ষেত্রে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা তাঁদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ ‘নগদ ওয়ালেট’ এর মাধ্যমেও উত্তোলন করতে পারবেন। সম্প্রতি (৩ ডিসেম্বর,২৫) রাজধানীর বনানীস্থ ‘নগদ’ এর প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ‘নগদ’ এর মাঝে রেমিট্যান্স পেমেন্ট বিষয়ক সংশ্লিষ্ট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ‘নগদ’ এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটিতে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান জনাব মিল্টন রায়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ‘নগদ’ এর সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে রেমিট্যান্স সেবার আওতাভুক্ত করতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে উল্লেখ করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ‘নগদ’ এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ তাঁদের নিজ নিজ বক্তব্যে এই চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।