নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। মোহাম্মদ আলম হোসেন (১৬১২৬) বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন। এর আগে ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
মোহাম্মদ আলম হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার (পৌরসভার) চন্ডীপাশা আবাসিক এলাকার বাসিন্দা এবং চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। জেলা প্রশাসক হওয়ায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।