জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে ড্যাব মহাসচিব

সারাদেশ স্বাস্থ্য
Spread the love

দিনাজপুর প্রতিনিধি :

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুরের উদ্যোগে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। গত মঙ্গলবার (৩০ জুন) তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ড্যাব মহাসচিব ডা. শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডা. শাকিল আরও বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা খাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সম্ভব।
পরিদর্শনকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মো. গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা.এফ এম মোস্তফা সরকার ড্যাবের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয়নেতৃবৃন্দ ও জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *