অর্থনৈতিক ডেস্ক :
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবি এর অর্থায়নে, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এর যৌথ উদ্যোগে পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে হতে ১১ জন উদ্যোক্তাকে (২৪ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখায় ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম এবং উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাঃ খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালন) আশরাফুজ্জামান খান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) জনাব মোহাম্মদ ইউছুফ খান। এসময় অনুষ্ঠানে কো-অর্ডিনেটর ও সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মোশাররফ হোসেন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া (উঃ) এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ হায়দায় আলী ও আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া (দঃ) এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।