কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আরএমপি ট্রাফিক ফাইন কালেকশন উদ্বোধন

অর্থনীতি
Spread the love

অর্থনৈতিক ডেস্ক :

ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর,২০২৫) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের এ চুক্তি স্বাক্ষর উদ্বোধন করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মতবিনিময় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

চুক্তি স্বাক্ষর শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বিপিএম ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (হেডকোয়ার্টার্স), রংপুর মেট্রোপলিটন পুলিশ; মো. তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (ক্রাইম), রংপুর মেট্রোপলিটন পুলিশ; কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান; রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মুনির উদ্দিন; রংপুর সদর সাব ব্রাঞ্চের ইনচার্জ মো. নুরুল ইসলামসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *