ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বাড়ল ১ টাকা ৫২ পয়সা

জাতীয় প্রচ্ছদ
Spread the love

অর্থনৈতিক প্রতিবেদক :

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বুধবার ( ৩ জুন,২০২৬) দুপুরে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম ১৫ শতাংশ ও সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ দাম বাড়ানো হয়েছে। আর সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। এতে বিদ্যুতের খুচরা মূল্য বেড়েছে ১ টাকা ৫২ পয়সা। আর পাইকারি মূল্য ১ টাকা ৩৯ পয়সা। চলতি জুনেই এ দাম কার্যকর হচ্ছে।

বিইআরসির আদেশ বলছে, পাইকারিতে বর্তমান দাম ৭ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে গড় দাম ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। অন্যদিকে সঞ্চালন খরচ (গড়) ইউনিট প্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত শতাংশের হিসাবে দেড় দশকের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়। একইসঙ্গে পাইকারি দর ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *