সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মো. মামুনুর রশীদের সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন,২০২৬) সকালে হাসপাতালে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ড্যাব-সমর্থিত চিকিৎসক ও নেতারা পরিচালকের নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে ‘স্বৈরাচারের লোক’ আখ্যা দেন। একপর্যায়ে […]

Continue Reading

জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করা হয়েছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক :  ক্যানসার, দীর্ঘমেয়াদি কিডনি রোগ, লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এ খাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের […]

Continue Reading

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। মঙ্গলবার ( ২ জুন, ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর […]

Continue Reading

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩১ হাজার কোটি টাকার বেশি

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। মাত্র তিন মাসের ব্যবধানে (গত বছরের ডিসেম্বরের তুলনায়) ব্যাংকিং খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি ৫০ লাখ টাকা। এর ফলে গত মার্চ শেষে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের […]

Continue Reading

২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে বিবেচনায় নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষিতে অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে […]

Continue Reading

আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

অর্থনৈতিক প্রতিবেদক : বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ, বৈশ্বিক চাপ মোকাবিলা, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বিনিয়োগে স্থবিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারসাম্য আনয়ন, সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়া এবং দুর্বল আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট পরিকল্পনা করেছে সরকার। যেখানে শুধু উচ্চাভিলাষী ব্যয়ই নয় একইভাবে ৬ লাখ […]

Continue Reading

সম্পত্তির পাওয়ার অব এ্যাটর্নি দেওয়া হচ্ছে আওয়ামীসংশ্লিষ্টদের

‎নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন। এর মাধ্যমে দেশে থাকা তাঁদের প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি ও মালিকানা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি […]

Continue Reading

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

‎নিজস্ব প্রতিবেদক : দেশের প্রবীন রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ১ জুন,২০২৬) বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন পরিবারের পক্ষ থেকে থেকে দেশের একাধিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক […]

Continue Reading

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সোমবার (১ জুন,২০২৬) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় মন্ত্রী তাঁর দপ্তরে নেই। দপ্তরের কর্মকর্তারা জানান, সকালে মন্ত্রীর দপ্তরে আসার কথা থাকলেও তিনি […]

Continue Reading

আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, দেশ পুনর্গঠন: প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা প্রতিনিধি : দেশ পুনর্গঠনই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের […]

Continue Reading