সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা […]

Continue Reading

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন- অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি রাজশাহী সিটি করপোরেশনে- মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন […]

Continue Reading

স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং সমর্থন করে যাবে। শনিবার (৭ মার্চ) রাজধানীর এক‌টি হোটেলে ভারতীয় হাইক‌মিশ‌ন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন, আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা […]

Continue Reading

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আগামী ৯ মার্চ আরও ২টি ভেসেল আসছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু […]

Continue Reading

 ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের পঞ্চম দিন আজ (শনিবার)। এদিন সকাল ৮টায় আগামী ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটির বেশি হিট পড়েছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শনিবার ( […]

Continue Reading

জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলেম-ওলামা, মাশায়েখ ও […]

Continue Reading

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, বিদায়ি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ‘সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে’ শুক্রবার ( ৬ মার্চ, […]

Continue Reading

যানবাহনে তেল নেওয়ার সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ এবং অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। একই সঙ্গে যানবাহনভিত্তিক জ্বালানি সরবরাহের একটি দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে মজুদ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা যায় এবং অযৌক্তিক মজুদ ঠেকানো সম্ভব হয়। চট্টগ্রামের বিপিসি কার্যালয় থেকে জারি করা এক […]

Continue Reading

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস […]

Continue Reading

বিএনপির এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক […]

Continue Reading