ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : প্রতি লিটার ভোজ্যতেলের দাম এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীদের জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এখন বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ ও পাম তেলের দাম ১৫০ টাকা রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের ভোজ্যতেল পরিশোধন […]

Continue Reading

মাদক পাচার রোধে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক পাচার সমূলে বিনষ্ট করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মাদককে দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা […]

Continue Reading

ঢাকায় অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে হাজারীবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর ও মোহাম্মদপুরে সড়কজুড়ে হাঁটুপানি জমে আছে। যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সকালবেলা অফিসগামীদের […]

Continue Reading

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং […]

Continue Reading

শিল্পকলার নতুন ডিজি রেজাউদ্দিন স্টালিন

নিজস্ব প্রতিবেদক : শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ […]

Continue Reading

কৃষির হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গভর্ণর

অর্থনৈতিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কৃষিঋণ শুধু কৃষকদের উৎপাদন বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও ঋণগ্রহীতাদের জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম কার্যকর সমাধান। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, কৃষির হাত ধরেই এগিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতি হতে পারে কৃষির মাধ্যমেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘আয়োজিত কৃষি উদ্যোক্তা সমাবেশ […]

Continue Reading

বিশ্ব বাঁশ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব বাঁশ দিবস। বৈশ্বিকভাবে বাঁশশিল্পকে উন্নত করার লক্ষ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ব্যাঙ্ককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালীন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস। সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন। অনুষ্ঠানে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব […]

Continue Reading

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেশিয়ান বড় ব্যাগ, হেশিয়ান ছোট ব্যাগ, গানি ব্যাগ কেনা হয়েছে। জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা হয়ে গেছে।’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) […]

Continue Reading

সাংবাদিক মহসিনুল ইসলাম টুটুলকে দেখতে হাসপাতালে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মহসিনুল ইসলাম টুটুলকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম। গত মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর,২৫) ডা. রফিকূল ইসলাম সাংবাদিক টুটুল ও তার পরিবারের সদস্যদের সাথে […]

Continue Reading

ইবনে সিনা ট্রাস্ট ও ২৮তম বিসিএস প্রশাসন ফোরাম করপোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক : ইবনে সিনা ট্রাস্ট এবং ২৮তম বিসিএস প্রশাসন ফোরামের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ফোরামের সকল মেম্বার, স্টাফ ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সকল শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফয়েজ উল্ল্যাহ এবং ২৮তম বিসিএস প্রশাসন ফোরামের প্রেসিডেন্ট (উপসচিব […]

Continue Reading