৪৯তম বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে গত শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে ২৬ অক্টোবর। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। […]

Continue Reading

আন্দোলনে যাচ্ছেন না রাবি শিক্ষক-কর্মকর্তারা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা জানিয়েছেন, রাকসু নির্বাচনের আগে তারা আর কোনো কর্মসূচিতে অংশ নেবেন না। ফলে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই বলে মনে করছেন […]

Continue Reading

রাজু ভাস্কর্যের অজানা ইতিহাস

নিজস্ব প্রতিবেদক : এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, আমি রাজু ভাস্কর্য নামটা শুনেছি, কিন্তু এর ইতিহাস জানি না। বন্ধুরা মাঝে মাঝে টিএসসিতে আড্ডা দিতে যায়, সেখানেই নামটা শুনেছি। ভাস্কর্যটার পেছনে কোনো শহীদের গল্প আছে জানতাম না। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা পড়ি, তাদের কাছে এসব তথ্য খুব অজানা। রিকশাচালক মো. জসিম উদ্দিন বলেন, আমি প্রতিদিন এই রাস্তা […]

Continue Reading

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বন্ধ রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে। সোমবার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, […]

Continue Reading

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক […]

Continue Reading

বিশ্ব শিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : শিশুদের সম্মান ও অধিকার রক্ষায় বিশ্বব্যাপী উদযাপিত হয় ‘বিশ্ব শিশু দিবস’। দিবসটি উদযাপনের তারিখ দেশে দেশে ভিন্ন, তবে মূল লক্ষ্য একই। শিশুদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এতে বাংলাদেশে […]

Continue Reading

আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত […]

Continue Reading

বিশ্ব বসতি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (০৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে— সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল […]

Continue Reading

সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনতে সচিবালয়কে দিয়েই যাত্রা শুরু করা হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। রোববার (০৫ অক্টোবর) সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ […]

Continue Reading

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাঁথা।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। কিন্তু […]

Continue Reading