অর্থনৈতিক ডেস্ক :
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রিজওনাল স্টাফ কলেজে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট) প্রশিক্ষণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই রিজওনাল স্টাফ কলেজ খুলনা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় পর্যায়ে আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা আরও উন্নত হবে এবং গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ হবে। খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ আবু হাশেম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম এবং মোহাঃ খালেদুজ্জামান, রিজিওনাল স্টাফ কলেজ, খুলনা’র অধ্যক্ষসহ খুলনা বিভাগের নির্বাহীগণ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)