মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ, ২৬) বাদ আসর রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম রাজু ভূঁইয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মোঃ তসলিম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ড সমিতির সভাপতি আব্দুস সামাদ খান, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন আহমেদ, বিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বশির উদ্দিন, ন্যাশনার পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সুমন, শিক্ষক আল আমিন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন সুপ্রীম কোর্টের এডভোকেট জাহিদ চৌধুরী, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা কাজিম উদ্দিন, শিক্ষক রবিউল আলম।

ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মো. তসলিম তাঁর বক্তব্যে বলেন, রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমন্ত্রিত অতিথি এডভোকেট জাহিদ তার বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ এমন উদ্যোগ নেয়ার জন্য সকলের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়াও আগামী দিনগুলোও যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই আশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া মাহফিলে ইকেআর ফাউন্ডেশন পরিচালিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, মরিপুর সিটি স্কুল এন্ড করেজ, মিরপুর ইয়লিশ ভার্সন কলেজ এবং ইন্টারন্যাশনার স্কুল অফ মিরপুর (আইএসএম) এর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি, দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মো. তসলিম।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে ইফতার ও দোয়া মাহফিলের পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা রমজানের আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা ব্যক্তি, সমাজ ও প্রাতিষ্ঠানিক জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *