বিসিএস ৩৬তম পুলিশের আহ্বায়ক শফিক, সদস্য সচিব রুবেল

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন ২০২৫ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান ও সদস্য সচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রুবেল হক। শুক্রবার রাতে (১৬ আগস্ট,২৫) রমনায় অবস্থিত পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ৪ জন। তারা হলেন— নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শারমিন আক্তার চুমকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *